কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ এ ১২:১২ PM

এক নজরে

কন্টেন্ট: পাতা

ঠাকুরগাঁও এলাকার আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক পরিবেশ মান সম্পন্ন বীজ উৎপাদনের অনুকূলে বিবেচনায় বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের উৎপাদিত মান সম্পন্ন বীজ বিজ্ঞান সম্মত উপায়ে আধুনিক পদ্ধতিতে সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ ও সংরক্ষণের লক্ষ্যে ১৯৮৫ ইং সালে অত্র বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বীজের মান্নোন্নয়ন ও বর্ধিতকরণের জন্য “বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আরও একধাপ এগিয়ে গেছে। সারাদেশে মোট ০৪টি “অটো সীড প্রসেসিং প্লান্ট স্থাপিত হয়েছে। তন্মধ্যে এ কেন্দ্রে ১টি রয়েছে।

এ কেন্দ্রটির তিনটি বীজ সংরক্ষণাগার রয়েছে। সর্বমোট ধারণ ক্ষমতা ৬০০০.০০০ মে.টন। অতিরিক্ত সংগৃহীত বীজ দেশের বিভিন্ন বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সংরক্ষণ ও বিতরণের জন্য প্রেরণ করা হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন